Privacy Policy (গোপনীয়তা নীতি)
আপনার তথ্য আমাদের কাছে আমানত।
আমরা কী তথ্য নিই
অর্ডারের সময় আপনার নাম, ফোন নম্বর, ঠিকানা এবং (দিলে) ইমেইল নিই। কার্ড, ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের তথ্য আমরা নিই না, কারণ আমাদের সব অর্ডার ক্যাশ অন ডেলিভারি।
কেন নিই
অর্ডার কনফার্ম করা, পণ্য পাঠানো, ডেলিভারির জন্য যোগাযোগ করা এবং অর্ডার সংক্রান্ত সহায়তা দেওয়ার জন্য। অর্ডার কনফার্মেশনের ইমেইল পাঠাতেও এটা ব্যবহার হতে পারে।
কোথায় থাকে
আপনার অর্ডারের তথ্য আমাদের ওয়েবসাইট এবং আমাদের নিজস্ব অর্ডার রেকর্ডে সংরক্ষিত থাকে। ডেলিভারির জন্য কুরিয়ার সার্ভিসকে শুধু ততটুকু তথ্য দিই, যতটুকু পণ্য পৌঁছাতে লাগে।
কুকি ও বিজ্ঞাপন
আমাদের সাইটে Meta (Facebook) Pixel ও কুকি ব্যবহার হয়। এতে আপনি সাইটে কোন পণ্য দেখেছেন বা কার্টে দিয়েছেন তা আমরা বুঝতে পারি, যাতে সাইট ও বিজ্ঞাপন আরও কাজের করতে পারি। এর মাধ্যমে আপনার নাম বা ফোন নম্বর আলাদাভাবে সংগ্রহ হয় না। চাইলে ব্রাউজারের সেটিংস থেকে কুকি বন্ধ করতে পারেন।
আমরা যা করি না
আপনার তথ্য আমরা কারও কাছে বিক্রি করি না। আপনার অনুমতি ছাড়া অন্য কাউকে দিই না, শুধু আইনগত প্রয়োজন ছাড়া।
আপনার অধিকার
আপনি চাইলে আপনার তথ্য দেখতে, ঠিক করতে বা মুছে ফেলার অনুরোধ করতে পারেন। নিচের নম্বর বা ইমেইলে জানালেই হবে।
যোগাযোগ
ফোন: 01938472738 | ইমেইল: eknora.info@gmail.com
