আমাদের কথা
Eknora একটি হোম অ্যান্ড লিভিং ব্র্যান্ড। আমাদের স্বপ্ন সহজ: প্রতিদিনের ঘরোয়া জীবনকে আরেকটু সুন্দর, গোছানো আর আরামদায়ক করা।
Eknora কেন?
ঘর শুধু থাকার জায়গা নয়, পরিবারের শান্তির জায়গা। কিন্তু ভালো, কাজের আর দেখতে সুন্দর জিনিস খুঁজে পাওয়া অনেক সময় কঠিন। রান্নাঘর, বাথরুম আর ঘরের ছোট ছোট সমস্যার সমাধান হয়ে ওঠে এমন জিনিসগুলো এক জায়গায় আনার জন্যই Eknora।
আমরা কীভাবে কাজ করি
- বেছে নিই, ভিড় করি না। আমরা অনেক পণ্য রাখি না। যেটা সত্যিই পরিবারের কাজে লাগে, শুধু সেটাই রাখি।
- আগে নিজে দেখি। বাজারে ঘুরে পণ্য নিজে দেখে বাছাই করি, নমুনা নিয়ে পরীক্ষা করে তারপর আপনাদের সামনে আনি।
- যা সত্য, তাই বলি। পণ্যের ছবি ও বর্ণনা যতটা সম্ভব সঠিক রাখি। বাড়িয়ে বলি না।
- হাতে পেয়ে টাকা দিন। ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসে অর্ডার করুন।
- পছন্দ না হলে ফেরত। ডেলিভারির সময় কুরিয়ারের সামনে প্যাকেট খুলে দেখে নিন। পছন্দ না হলে তখনই ফেরত দিন, শুধু ডেলিভারি চার্জ দিতে হবে।
আমাদের মূল্যবোধ
সততা, পরিশ্রম আর গ্রাহকের আস্থা আমাদের ব্যবসার ভিত্তি। হালাল পথে, ন্যায্যভাবে ব্যবসা করাই আমাদের লক্ষ্য। আপনার একবারের কেনাকাটা যেন ভালো অভিজ্ঞতা হয়ে থাকে, এটাই আমরা চাই।
আমাদের লক্ষ্য
ধাপে ধাপে ঘরের প্রয়োজনীয় আর সুন্দর জিনিসের একটি বিশ্বস্ত নাম হয়ে ওঠা, যেখান থেকে আপনি নিশ্চিন্তে কিনতে পারবেন।
যোগাযোগ
যেকোনো প্রশ্ন বা অর্ডারের জন্য সরাসরি কথা বলুন:
ফোন: 01938472738
WhatsApp: মেসেজ করুন
ইমেইল: eknora.info@gmail.com
Elevate Your Everyday Living
